সাবেক মেয়র সাদেক হোসেন খোকার মৃত্যুবার্ষিকীতে নিউইয়র্কে দোয়া মাহফিল
বীর মুক্তিযোদ্ধা, অবিভক্ত ঢাকার সাবেক মেয়র, সাবেক মন্ত্রী, মরহুম সাদেক হোসেন খোকার সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাদেক হোসেন খোকা স্মৃতি সংসদ যুক্তরাষ্ট্রের উদ্যোগে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মঙ্গলবার (১০ই নভেম্বর) নিউইয়র্কের জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হয় এই দোয়া মাহফিল।
দোয়া মাহফিলে মরহুম সাদেক হোসেন খোকা পরিবারের সদস্যবৃন্দ, সকল শুভানুধ্যায়ী, যুক্তরাষ্ট্র বিএনপি, অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনসহ প্রবাসের প্রবীণ ও বিশিষ্ট নাগরিকবৃন্দরা উপস্থিত ছিলেন।
মরহুম সাদেক হোসেন খোকা সাহেবের একমাত্র মেয়ে জামাতা ড. ইফতেখার আহমেদ (বিজয়) উপস্থিত সকলকে দোয়া মাহফিলে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

উক্ত দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন, সাদেক হোসেন খোকা স্মৃতি সংসদ, যুক্তরাষ্ট্র শাখার সভাপতি জনাব আব্দুস সবুর। প্রধান উপদেষ্টা জনাব মিজানুর রহমান ভুঁইয়া (মিল্টন), সাধারণ সম্পাদক জনাব মাকসুদুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জনাব রাশেদ রহমান, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা জসিম উদ্দিন ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা জাফর মাহমুদসহ অসংখ্য নেতৃবৃন্দ।

বিভি/এসজি













মন্তব্য করুন: