‘তরিকুল ইসলাম আমৃত্যু দেশ ও জনগণের কল্যাণে কাজ করে গেছেন’
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল হয়েছে। বরেণ্য এই রাজনীতিকের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার (১৪ নভেম্বর) সাংবাদিক ইউনিয়ন যশোরের আয়োজনে প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত হয় এই দোয়া মাহফিল।
মোনাজাত পূর্বে তরিকুল ইসলামের স্মৃতিচারণ করে বক্তারা বলেন, তিনি পরমতসহিষ্ণু, শান্তিপূর্ণ সহাবস্থানের রাজনীতি করতেন। প্রকৃত দেশ ও জনগণের কল্যাণের জন্য তিনি রাজনীতি করতেন। জীবদ্দশায় তার কথাবার্তা কিংবা কর্মকাণ্ডে কখনো ভিন্নমতকে আঘাত করেনি। তার চলার পথ মোটেও মসৃণ ছিল না। অনেক কাঁটা বিছানো পথে তিনি হেঁটেছেন। অনেক চড়ায় উৎরাই পেরিয়ে তিনি আমৃত্যু দেশ ও জনগণের কল্যাণে কাজ করে গেছেন। তিনি দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্য নিরাপদ যশোর উপহার দিয়েছিলেন। একজন সৎ ও নির্লোভ নিরহংকার মানুষ ছিলেন তিনি। যশোরের প্রতিটি সেক্টরে তিনি উন্নয়ন করেছেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাবেক সভাপতি ফকির শওকত, প্রেসক্লাব যশোরের সম্পাদক নূর ইসলাম, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি এম আইউব, সাবেক সাধারণ সম্পাদক তৌহিদ জামান, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ, দৈনিক সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন প্রমুখ।
সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এস এম ফরহাদ। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন যশোর পৌরসভার সাবেক মেয়র মারুফুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, সাবেক প্রচার সম্পাদক অ্যাড. হাজী আনিসুর রহমান মুকুল, জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, সদস্য সচিব আনসারুল হক রানা প্রমুখ।
বিভি/এজেড













মন্তব্য করুন: