বিএনপির স্থায়ী কমিটির বৈঠক: গুরুত্বপূর্ণ যেসব বিষয়ে আলোচনা হলো
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে আসন্ন দুর্গাপূজা, স্থানীয় সরকার নির্বাচন, প্রধানমন্ত্রীর জাপান সফর, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দলের শূন্য পদ পূরণের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।
বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে দলের জ্যেষ্ঠ নেতারা অংশ নেন। তাদের মধ্যে ছিলেন ড. আব্দুল মঈন খান, খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান ও নজরুল ইসলাম খান।
বৈঠক শেষে দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আলোচনার বিভিন্ন দিক তুলে ধরেন।
তিনি জানান, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারা দেশের পূজামণ্ডপগুলোতে বিএনপির নেতাকর্মীরা স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করবেন।
এ ছাড়া দেশের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র সরকার দক্ষতার সঙ্গে মোকাবিলা করছে বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
বৈঠকে দলের সাংগঠনিক কার্যক্রম ও শূন্য পদ পূরণের অগ্রগতিসহ সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: