• NEWS PORTAL

  • বুধবার, ১১ নভেম্বর ২০২৬

এক সপ্তাহের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন নাহিদ ইসলাম

প্রকাশিত: ১৯:১০, ১১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
এক সপ্তাহের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এক সপ্তাহের সফরে আগামী ১৩ নভেম্বর যুক্তরাজ্যে যাচ্ছেন। সফরকালে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, শিক্ষাবিদ ও ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এছাড়া কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সামনে জুলাই গণঅভ্যুত্থানের অভিজ্ঞতা তুলে ধরবেন এনসিপির এই নেতা।

বুধবার (১১ নভেম্বর) এনসিপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক হিসেবে এটিই নাহিদ ইসলামের প্রথম যুক্তরাজ্য সফর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরে নাহিদ ইসলামের সঙ্গে থাকবেন দলের যুগ্ম সদস্য সচিব (আন্তর্জাতিক সম্পর্ক) আলাউদ্দীন মোহাম্মদ।

এর আগে, গত ৯ নভেম্বর পূর্ব লন্ডনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সফরের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক।

তিনি জানান, সফরকালে নাহিদ ইসলাম ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সের আন্তর্জাতিক উন্নয়ন কমিটির সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি ওয়েস্টমিনস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি ও হিউম্যান রাইটস ওয়াচের প্রতিনিধিদের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে।

এসব আলোচনায় জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, মানবাধিকার সুরক্ষা এবং টেকসই প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রয়োজনীয়তা ও চ্যালেঞ্জ গুরুত্ব পাবে। এছাড়া কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেবেন নাহিদ ইসলাম। সেখানে জুলাই গণঅভ্যুত্থানের অভিজ্ঞতা ও ঘটনাবলি তুলে ধরবেন তিনি।

বিভি/অনলাইন/পিএইচ

মন্তব্য করুন: