• NEWS PORTAL

  • শনিবার, ২১ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর জন্মদিনে দোয়া মাহফিল, খালেদা জিয়ার জন্যও মাগফিরাত কামনা

প্রকাশিত: ১২:২৫, ২১ নভেম্বর ২০২৬

আপডেট: ১২:২৫, ২১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
প্রধানমন্ত্রীর জন্মদিনে দোয়া মাহফিল, খালেদা জিয়ার জন্যও মাগফিরাত কামনা

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে ছাত্রদলের উদ্যোগে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

শুক্রবার (২০ নভেম্বর) আসরের নামাজের পর আজিমপুর এতিমখানার গোর-এ-শহীদ মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক সাফল্য কামনার পাশাপাশি দেশ, জাতি ও মানুষের কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক।

দোয়া মাহফিলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন, আবুল কাসেম প্রধান, রকিবুল হাসান ও জুল হোসেন; সদস্য সাব্বির আহম্মেদ; কর্মী শাহ আলম, তানভীর হোসেন, রিয়া বিশ্বাস ও নাজমুস সাকিব উপস্থিত ছিলেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয় ও হল শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

তরিকুল ইসলাম তারিক বলেন, “রাজনীতি মানে শুধু পদ-পদবি কিংবা ক্ষমতা নয়; মানুষের কল্যাণে কাজ করা এবং প্রিয় নেতৃবৃন্দের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশও রাজনৈতিক দায়িত্বের অংশ। বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের জন্মদিনে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশ পরিচালনায় সাফল্য কামনায় এবং আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আজকের এই দোয়া মাহফিলের আয়োজন। মহান আল্লাহ আমাদের নেতার ওপর রহমত বর্ষণ করুন এবং দেশ ও জাতিকে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ দান করুন। মানুষের জন্য কিছু করাটাও এক ধরনের ইবাদত—সেই বিশ্বাস থেকেই আমাদের এই ক্ষুদ্র আয়োজন।”

মিলাদ ও দোয়া শেষে দেশ, জাতি, দলের নেতৃবৃন্দ এবং মানুষের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

বিভি/এজেড

মন্তব্য করুন: