• NEWS PORTAL

  • শনিবার, ২১ নভেম্বর ২০২৬

পরাজিত শক্তির চিন্তার সঙ্গে জন-আকাঙ্ক্ষার মিল নেই: রিজভী

প্রকাশিত: ১৩:৪৭, ২১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
পরাজিত শক্তির চিন্তার সঙ্গে জন-আকাঙ্ক্ষার মিল নেই: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পরাজিত শক্তি অন্যের পদতলে থেকে ক্রীতদাসের মতো চিন্তা করে। তাদের চিন্তার সাথে জন-আকাঙ্ক্ষার কোনও মিল নেই। শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত শোভাযাত্রায় তিনি এ কথা বলেন।

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শোভায়াত্রায় অংশ নিতে সকাল সাড়ে দশটার পর থেকেই অঙ্গ-সহযোগী সংগঠনসহ বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে আসতে থাকে নয়াপল্টন দলীয় কার্যালয়ের দিকে।  

সকাল এগারোটার কিছু পর শোভাযাত্রা শুরুর ঘোষণা দেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, সশস্ত্র বাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতিক। মহান স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে আধুনিকায়ন হয়েছে এ বাহিনীর। 

সমাবেশ শেষে শুরু হয় শোভাযাত্রা। কাকরাইল নাইটেঙ্গেল মোড়, বিজয়নগর, পুরানা পল্টন মোড় ঘুরে তা শেষ হয় প্রেসক্লাবের সামনে গিয়ে। শোভাযাত্রা থেকে নানা শ্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। 

প্রেসক্লাবের সামনে গিয়ে শোভাযাত্রা সমাপ্তি ঘোষনা করে দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী নেতাকর্মীদের ধন্যবাদ জানান। বলেন, গণতন্ত্রের সংগ্রাম চলবে, কোন ষড়যন্ত্র তা রুখতে পারবে না। 

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রথমবারের মতো শোভাযাত্রার আয়োজন করলো বিএনপি। 

বিভি/এসজি

মন্তব্য করুন: