প্রধানমন্ত্রীর জন্মদিনে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলেন ছাত্রদল সহ-সভাপতি
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে শতাধিক শিশুর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল। শনিবার (২১ নভেম্বর) বিকেল ৩টায় মহাখালীর আইপিএইচ মাঠে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণসামগ্রী বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ডা. আউয়াল বলেন, সকল সেক্টরের ন্যায় শিক্ষা সেক্টরকে ধ্বংস করে দিয়েছিল আওয়ামী লীগ। বাংলাদেশের জন্য সবচেয়ে বড় অভিশাপ ছিল ‘নিষিদ্ধ লীগ’। শিক্ষার্থীদের হাতে শিক্ষাসামগ্রীর পরিবর্তে অস্ত্র তুলে দিয়েছিল ফ্যাসিস্ট হাসিনার দল।

এ সময় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শিক্ষার প্রসারের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। আজ তাই তার জন্মদিন উপলক্ষে আগামী প্রজন্মের প্রতিনিধিদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা মহান আল্লাহতালার কাছে দেশপ্রেমিক প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা নাসির আহমেদ রতন, ছাত্রদল নেতা শাহ পরান, মিরাজ হোসেন, আশিক জামাল, সানাউল্লাহ, হিরন, রাফি, যুবদল নেতা লিটন, লাভলুসহ নেতৃবৃন্দ।
বিভি/এমআর/পিএইচ













মন্তব্য করুন: