• NEWS PORTAL

  • রবিবার, ২২ নভেম্বর ২০২৬

৩ জেলায় ছাত্রদলের আংশিক কমিটি গঠন

প্রকাশিত: ২৩:১৬, ২১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
৩ জেলায় ছাত্রদলের আংশিক কমিটি গঠন

কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলায় আংশিক কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। তিন জেলা কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এসব কমিটি ঘোষণা করা হয়।

কুষ্টিয়া জেলা ছাত্রদল
কুষ্টিয়া জেলায় খন্দকার তসলিম উদ্দিন নিশাতকে সভাপতি এবং মো. জামিরুল ইসলাম জামিরকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটির অন্য পদধারীরা হলেন—সিনিয়র সহ-সভাপতি মো. মাসুদুজ্জামান রুবেল, সহ-সভাপতি মো. জুয়েল উদ্দিন, মো. মারুফ হোসেন পিয়াস, মো. বজলুর রহমান ও মোক্তাদির রহমান। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. আশরাফুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মো. সজল ইসলাম ও মো. আসাদুজ্জামান রুম্মন। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. হৃদয় হাসান।

মেহেরপুর জেলা ছাত্রদল
মেহেরপুর জেলায় মো. সাজেদুর রহমান (বিপ্লব) সভাপতি এবং মো. জারজীস ইউসুফ রমিক সাধারণ সম্পাদক হয়েছেন। 

সাত সদস্যের এই কমিটির অন্যরা হলেন—সিনিয়র সহ-সভাপতি তৌফিক এলাহী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিপন হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. লিজন আলী, সাংগঠনিক সম্পাদক মো. লিংকন হোসেন এবং দপ্তর সম্পাদক মো. মাকছুদুল হক।

চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল 
চুয়াডাঙ্গা জেলায় ১৪ সদস্যের আংশিক কমিটিতে জুয়েল মাহমুদকে সভাপতি এবং কৌশিক আহমেদ রানাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

এই কমিটির অন্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম, সহ-সভাপতি মো. সাদ্দাম হোসেন, সাইমুজ্জামান মিশা, মো. জিল্লুর রহমান ও ফয়সল ইকবাল। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আমান উল্লাহ আমান। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মাহবুবুর রহমান, মাজেদুল আলম মেহেদী ও ওয়ালিদ হাসান। সাংগঠনিক সম্পাদক মো. আরাফাত হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক শোয়েব তিতাস এবং প্রচার সম্পাদক হয়েছেন মো. রাশিদুল ইসলাম।

বিভি/টিটি

মন্তব্য করুন: