যে দোয়া পাঠ করলে জান্নাত ওয়াজিব হয়ে যায়
প্রতিকী (এআই)
জান্নাত লাভের আশায় প্রতিটি মুমিনই জীবনে নেক আমল ও ইবাদতে , নিজেকে নিয়োজিত রাখেন। কিন্তু হাদিসে এমন একটি সংক্ষিপ্ত দোয়ার কথা এসেছে, যার মধ্যে রয়েছে জান্নাতের সুসংবাদ। মাত্র কয়েকটি শব্দের এই দোয়াটির অর্থও অত্যন্ত গভীর।
প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র হাদিসে, এমন একটি অতি সংক্ষিপ্ত দোয়ার কথা এসেছে, যা আন্তরিক বিশ্বাস নিয়ে পাঠ করলে, বান্দার জন্য জান্নাত লাভ অবধারিত বা, ওয়াজিব হয়ে যায়।
হজরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি বিখ্যাত ও সহিহ হাদিসে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এই দোয়া পাঠ করবে, তার জন্য জান্নাত অবধারিত বা ওয়াজিব হয়ে যাবে।
জান্নাত লাভ করার জন্য গভীর বিশ্বাসের সঙ্গে যে দোয়াটি পড়তে বলা হয়েছে, তা হলো, রাজি বিল্লাহি রাব্বা, ওয়াবিল ইসলামি দীনা, ওয়াবি মুহাম্মাদিন রাসুলা। অর্থাৎ, আমি আল্লাহকে রব, ইসলামকে দ্বীন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে, রাসুল হিসেবে পেয়ে সন্তুষ্ট হলাম।
এই দোয়াটি দেখতে অত্যন্ত সংক্ষিপ্ত হলেও এর ভাবার্থ অত্যন্ত গভীর। এর মাধ্যমে একজন মুমিন তার ঈমানের তিনটি মৌলিক স্তম্ভের প্রতি পূর্ণ সন্তুষ্টি, আনুগত্য এবং স্বীকৃতি প্রকাশ করে।
প্রথমত, আল্লাহকে একমাত্র পালনকর্তা মেনে নেওয়া। দ্বিতীয়ত, জীবন পরিচালনার জন্য ইসলামকে একমাত্র আদর্শ হিসেবে গ্রহণ করা এবং তৃতীয়ত, শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রিসালাতকে সানন্দে মেনে নেওয়া।
ইসলামী স্কলারদের মতে, যিনি এই তিনটি বিষয়ের ওপর মনে-প্রাণে সন্তুষ্ট থাকেন এবং নিজের জীবনে তা লালন করেন, তার জন্য পরকালের মুক্তি নিশ্চিত হয়ে যায়। আর তাই নিয়মিত আমল হিসেবে সকালে ও সন্ধ্যায় তিনবার করে অথবা, যেকোনো সময় গভীর বিশ্বাসের সঙ্গে এই দোয়াটি পাঠ করা, অত্যন্ত ফজিলতপূর্ণ।
বিভি/এনএইচ













মন্তব্য করুন: