• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

মসজিদে বিদ্যুৎ ব্যবহারে নীতিমালা করার সুপারিশ সংসদীয় স্থায়ী কমিটির

প্রকাশিত: ১৯:১৭, ৬ অক্টোবর ২০২৬

আপডেট: ১৯:১৭, ৬ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
মসজিদে বিদ্যুৎ ব্যবহারে নীতিমালা করার সুপারিশ সংসদীয় স্থায়ী কমিটির

দেশের সব মসজিদে বিদ্যুৎ ব্যবহারের নীতিমালা প্রণয়ন ও মসজিদের ছাদে সৌর বিদ্যুৎ প্রকল্প গ্রহণের সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

মঙ্গলবার (৬ অক্টোবর) কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামাল এমপির সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির প্রথম সভা থেকে এই সুপারিশ করা হয়েছে। সভায় কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান এমপি, মো. জাহিদুর রহমান এমপি, নুরুল আমিন এমপি, সূবর্না সিকদার এমপি, মো. নুরুল আমীন এমপি, মোহাম্মদ আবুল হাসান এমপি এবং মুহাম্মাদ আব্দুল খালেক এমপি অংশগ্রহণ করেন।

বৈঠকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং এর আওতাধীন দফতর, হজ ব্যবস্থাপনা, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ১৮০ দিনের কর্মপরিকল্পনা: বাস্তবায়ন অগ্রগতি, জনবল, বাজেট, দফতর সংস্থাসমূহের ভিশন, মিশন, কার্যাবলী, উল্লেখযোগ্য অর্জন, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে পাওয়ার পয়েন্ট প্রেজেনটেশনের মাধ্যমে অবহিত করা হয়। 

উপস্থাপিত বিষয়ের ওপর আলোচনায় কমিটির সদস্যরা অংশগ্রহণ করে মন্ত্রণালয়কে দেশের মসজিদসমূহের বিদ্যুৎ ব্যবহারের নীতিমালা প্রণয়ন করা, মসজিদসমূহে রুফটপ সৌর বিদ্যুৎ প্রকল্প গ্রহণ, সরকারি খরচে যে সকল ব্যক্তি হজে যান তার একটি নীতিমালা প্রণয়ন করা এবং ইসলামী ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত একই হাসপাতাল ও মিশনে বহুদিন যাবৎ কর্মরত ডাক্তার ও কর্মকর্তা-কর্মচারীগণকে মানুষের সেবা নিশ্চিত করার লক্ষ‌্যে দ্রুত বদলী করার জন্য বৈঠকে সুপারিশ করা হয়।
 
বৈঠকের কমিটির সদস্যদের সঙ্গে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের পরিচিত অনুষ্ঠিত হয়। এ সময় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং এর আওতাধীন বিভিন্ন দফতর, অধিদফতর, সংস্থা, ট্রাস্ট ও ফাউন্ডেশনের প্রধানগণসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিভি/কেএস/টিটি

মন্তব্য করুন: