• NEWS PORTAL

  • শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

ফরিদাবাদের ৭০ সালা মহাসম্মেলন, প্রধান আকর্ষণ মুফতি তাকী উসমানী

প্রকাশিত: ১৬:১৪, ১২ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ফরিদাবাদের ৭০ সালা মহাসম্মেলন, প্রধান আকর্ষণ মুফতি তাকী উসমানী

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দী মহাসম্মেলন। আগামী ২৩, ২৪ ও ২৫ নভেম্বর তিন দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

রাজধানীর ঐতিহাসিক ধূপখোলা ময়দানে আয়োজিত এ সম্মেলনে তাশরিফ আনার কথা রয়েছে পাকিস্তানের বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও আলেম মুফতি মুহাম্মদ তাকী উসমানীর। তিনি জামিয়া দারুল উলুম করাচির মহাপরিচালক এবং বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের সভাপতি।

সম্মেলনে আরও উপস্থিত থাকবেন ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শাইখুল হাদিস মাওলানা মুফতি আবুল কাসেম নোমানী, পাকিস্তানের জামিয়া ফারুকিয়ার সাহেবজাদা মাওলানা উবায়দুল্লাহ খালিদ এবং বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের মহাসচিব মাওলানা মুহাম্মদ হানিফ জালন্ধরী।

আয়োজকদের প্রকাশিত প্রচারপত্রে জানানো হয়েছে, সোম, মঙ্গল ও বুধবার (২৩, ২৪ ও ২৫ নভেম্বর) সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনটি প্রচারে রয়েছে তানযীমে আবনায়ে জামিয়া ফরিদাবাদ।

তিন দিনব্যাপী এ আয়োজনে দেশ-বিদেশের বিশিষ্ট আলেম, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী এবং ধর্মপ্রাণ মুসলমানদের অংশগ্রহণের প্রত্যাশা করা হচ্ছে।

বিভি/এনএইচ

মন্তব্য করুন: