এবার শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ
রাজধানীর শিল্পকলা একাডেমির সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. জাহিদুল ইসলাম।
তিনি জানান, শিল্পকলা একাডেমির সামনের সড়কে একটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে, রবিবার দুপুর ১টার দিকে রাজধানীর হাইকোর্টের প্রধান ফটকের বাইরের গেটেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়াও, পল্লবীতেও পার্কিং করা বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: