• NEWS PORTAL

  • শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল মোটরসাইকেল আরোহী যুবকের

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১৮:০৩, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল মোটরসাইকেল আরোহী যুবকের

জয়পুরহাটের পাঁচবিবিতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আকাশ মন্ডল (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে পাঁচবিবি-হিলি সড়কের বিএম কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকাশ মন্ডল জয়পুরহাট সদর উপজেলার চকবরকত ইউনিয়নের মহদীপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, আকাশ মোটরসাইকেলযোগে পাঁচবিবি থেকে হিলির দিকে যাচ্ছিলেন। পথে বিএম কলেজের সামনে পৌঁছালে হিলি থেকে পাবনাগামী সৌমিক পরিবহনের একটি বাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আকাশ গুরুতর আহত হয়ে সড়কে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

পাঁচবিবি থানার ওসি (তদন্ত) মোকলেছুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত