প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪০ পরিবার পেলো ঢেউটিন ও নগদ অর্থ
প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ির রামগড় উপজেলার ৪০টি অসহায় পরিবারের মাঝে বাড়িঘর মেরামত ও পুনর্নির্মাণের জন্য ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রামগড় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এসব সহায়তা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ির আসনের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া এমপি।
এ সময় প্রধান অতিথি বলেন, সাম্প্রতিক সময়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সরকার সবসময় থাকবে। ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি পুনর্নির্মাণে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখা হবে।

পরে ক্ষতিগ্রস্ত ৪০টি পরিবারের প্রত্যেককে এক বান্ডিল করে ঢেউটিন ও ৩ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাজী শামীম, রামগড় হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ. বি. এম. মোজাম্মেল হকসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: