রাজধানীতে ২৬ তলা ভবনে আগুন
রাজধানীর বনানীতে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। বনানীর এফ আর টাওয়ারের পাশের আহমেদ টাওয়ার নামের একটি ভবনে এ অগ্নিকাণ্ড হয়েছে বলে খবর পাওয়া গেছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাতের বিষয়ে কিছু জানা যায়নি। এ ছাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
গণমাধ্যমকে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার।
তিনি জানান, বিকাল ৫টা ৩৬ মিনিটের দিকে বনানীর ২৬ তলা ওই ভবনটিতে আগুন লাগার খবর পাওয়া যায়। এরইমধ্যে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।
বিভি/টিটি













মন্তব্য করুন: