সীতাকোট বিহার পরিদর্শনে মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তা
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ঐতিহাসিক সীতাকোট বিহার পরিদর্শন করেছেন মহিলা ও শিশুবিষয়ক ও সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন এবং সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে তারা নবাবগঞ্জ উপজেলায় পৌঁছান। পরে ঐতিহাসিক সীতাকোট বিহার পরিদর্শন করেন। এ সময় তারা বিহারের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং এর সংরক্ষণ, সংস্কার ও পর্যটন সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম, দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার জেদান আল মুসা এবং নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, সীতাকোট বিহার দিনাজপুরের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন। যথাযথ সংরক্ষণ ও উন্নয়নের মাধ্যমে এটিকে প্রত্ন-পর্যটনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: