কোটালীপাড়ায় বিশেষ চাহিদাসম্পন্নদের মাঝে হুইলচেয়ার বিতরণ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিশেষ চাহিদাসম্পন্ন ২০ জনের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। একই সঙ্গে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের সুবিধার্থে আরও পাঁচটি হুইলচেয়ার প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর সাড়ে ২টায় উপজেলা প্রশাসনের উন্নয়ন তহবিলের অর্থায়নে উপজেলা চত্বরে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হুইলচেয়ার বিতরণ করেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী।
এ সময় কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফিন, কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বাসার হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: