• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

মহাখালী টার্মিনালে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন

প্রকাশিত: ১৫:২০, ৮ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
মহাখালী টার্মিনালে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন

রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকায় দাঁড়িয়ে থাকা ‘প্রাইম’ পরিবহনের একটি এসি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, দুপুর ১টা ৩২ মিনিটে মহাখালী বাস টার্মিনালের পাশে দাঁড়িয়ে থাকা ওই বাসটিতে আগুন লাগার খবর পান তারা। সংবাদ পেয়ে দুপুর ১টা ৪০ মিনিটে তেজগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তাদের তৎপরতায় দুপুর ১টা ৪৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং দুপুর ২টা ২ মিনিটে তা সম্পূর্ণ নির্বাপণ করা সম্ভব হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, প্রাইম পরিবহনের বাসটি শেরপুর থেকে মহাখালী বাস টার্মিনালে পৌঁছানোর পরপরই এর এসি থেকে আগুনের সূত্রপাত হয়।বাসের বৈদ্যুতিক গোলযোগ (শর্টসার্কিট) থেকে এ অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি এবং এ ঘটনায় কেউ হতাহত হননি।

বিভি/বিএস/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত