ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড অন্যত্র স্থানান্তরে জন্য ডিএসসিসিকে প্রতিমন্ত্রী ইশরাকের চিঠি
ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড অন্যত্র স্থানান্তরের জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে (ডিএসসিসি) চিঠি দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। গত ৫ অক্টোবর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর এই চিঠি দিয়েছেন তিনি।
চিঠিতে ইশরাক হোসেন লিখেছেন, আমার নির্বাচনী এলাকার অন্তর্গত ধোলাইখাল এলাকায় বিদ্যমান ট্রাকস্ট্যান্ডের কারণে দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণ ও পথচারীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি এলাকায় যানজট, শব্দ ও বায়ুদূষণ, সড়ক নিরাপভাহীনতা এবং জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। বিশেষ করে ব্যস্ত সময়ে ভারী যানবাহনের চলাচল ও সড়কের ওপর ট্রাক অবস্থানের কারণে এলাকার স্বাভাবিক যানবাহন চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, ধোলাইখাল রাজধানীর একটি গুরুত্বপূর্ণ ও ঘনবসতিপূর্ণ বাণিজ্যিক এলাকা হওয়ায় বর্তমান স্থানে ট্রাকস্ট্যান্ড পরিচালনা জনস্বার্থ, সড়ক ব্যবস্থাপনা ও নগর পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে প্রতীয়মান হচ্ছে। একটি পরিকল্পিত, নিরাপদ ও জনবান্ধব নগর বাবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে ট্রাকস্ট্যান্ডটি উপযুক্ত বিকল্প স্থানে স্থানান্তর করা প্রয়োজন।
ইশরাক বলেন, এমতাবস্থায় জনস্বার্থে ধোলাইখাল ট্রাকস্ট্যান্ডের বর্তমান অবস্থান সরেজমিনে পরিদর্শন ও প্রয়োজনীয় পর্যালোচনা করে উপযুক্ত বিকল্প স্থান নির্ধারণপূর্বক ট্রাকস্ট্যান্ডটি অন্যত্র স্থানান্তরের জন্য প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের অনুরোধ করছি।
বিষয়টির জনস্বার্থ ও পুরুত বিবেচনায় অগ্রাধিকার ভিতিতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে গৃহীত ব্যবস্থা ও অগ্রগতির বিষয়ে অবহিত করার জন্যেও অনুরোধ জানান প্রতিমন্ত্রী।
বিভি/বিএস/এসজি













মন্তব্য করুন: