• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত পুলিশ সদস্য, পাঠানো হলো ঢাকায়

খুলনা ব্যুরো

প্রকাশিত: ১০:৩৯, ৯ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত পুলিশ সদস্য, পাঠানো হলো ঢাকায়

খুলনায় ছিনতাইকারীদের চাপাতির কোপে গুরুতর আহত হয়েছেন পুলিশ পরিদর্শক শাহ আলম। বৃহস্পতিবার দিনগত রাত আড়াইটার দিকে নগরীর কলেজিয়েট গার্লস স্কুলের সামনে তিন ছিনতাইকারীর হামলায় তিনি আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে হাসপাতালে নেওয়া হয়। শুক্রবার (৯ অক্টোবর) ভোরে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়েছে।

খুলনা সদর থানা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ পরিদর্শক শাহ আলম খুলনা জেলার এ-সার্কেল অফিসে কর্মরত। জেলার রূপসা থানায় বিশেষ অভিযান শেষে রিকশায় করে পুলিশ ক্লাবে যাওয়ার পথে তিনি ছিনতাইকারীদের হামলার শিকার হন।

পুলিশ জানায়, তিন অজ্ঞাতনামা ছিনতাইকারী তার কাছে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় ধারালো চাপাতি দিয়ে তার দুই হাতের কবজির ওপরের অংশে কুপিয়ে জখম করে তারা।

পরে খুলনা সদর ও সোনাডাঙ্গা থানা পুলিশের মোবাইল টিমের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করা হয়। প্রথমে তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানা গেছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত