• NEWS PORTAL

  • শনিবার, ১০ অক্টোবর ২০২৬

হিলিতে আরাফাত রহমান কোকো স্মৃতি টুর্নামেন্টের দুই ফাইনালিস্ট পেল ৫০ হাজার টাকা

হিলি প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৪৮, ৯ অক্টোবর ২০২৬

আপডেট: ২৩:৪৯, ৯ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
হিলিতে আরাফাত রহমান কোকো স্মৃতি টুর্নামেন্টের দুই ফাইনালিস্ট পেল ৫০ হাজার টাকা

টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পায় ৩০ হাজার টাকা।

দিনাজপুরের হিলিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে হাকিমপুর সরকারি কলেজ মাঠে ফাইনাল খেলার উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

ফাইনালে হাকিমপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পল্লী বিদ্যুৎপাড়া ও ৯ নম্বর ওয়ার্ডের রাঙামাটি এলাকার খেলোয়াড়েরা অংশ নেন। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় দুই দলই সমান গোল করে। পরে টাইব্রেকারে ৪ নম্বর ওয়ার্ডের পল্লী বিদ্যুৎপাড়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ৯ নম্বর ওয়ার্ডের রাঙামাটি দল।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন ও স্থানীয় নেতারা।

টুর্নামেন্টের রানার্সআপ দল পায় ২০ হাজার টাকা।

এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির সভাপতি মোতালেব হোসেন মিঠু, সাধারণ সম্পাদক নাজমুল হক, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল হোসেন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদি ইমামসহ অনেকে।

অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী বলেন, “আমরা সব সময় বলি, লেখাপড়া মানুষকে পুঁথিগত বিদ্যা দেয়, আর খেলাধুলা মানুষকে শারীরিক ও মানসিকভাবে গড়ে তুলতে সাহায্য করে। এ দুটির সম্মিলন ঘটলে এবং এর সঙ্গে নৈতিকতা যুক্ত হলে একজন মানুষ সত্যিকার অর্থে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। আমরা এমন মানুষ চাই, যাঁদের দেশ প্রত্যাশা করে এবং যাঁরা আগামী দিনে আমাদের মতো দায়িত্ব নিয়ে কথা বলতে পারবেন।”

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত