লোভনীয় চাকরি ও ওয়ার্কিং ভিসার প্রলোভনে প্রতারণা, গ্রেফতার ১২
বিদেশের বিভিন্ন দেশে লোভনীয় চাকরি এবং ওয়ার্কিং ভিসার প্রলোভনের সাথে যুক্ত দালাল চক্রের ১২ সদস্যকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর টেকনিক্যালে এ সংক্রান্ত সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল থেকেই বাংলাদেশ- কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আশপাশে মোবাইল কোর্ট পরিচালনা করে এসআরবি। এ সময় জাল ভিসার মাধ্যমে বিভিন্ন দেশে পাঠানোর সাথে সম্পৃক্ত ২০ জনকে আটক করে তারা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাত জনকে বিভিন্ন মেয়াদে জেল দেওয়া হয়। পাঁচ জনকে জরিমানা ও তুলনামূলক অপরাধ কম থাকায় আট জনকে ক্ষমা করে দেওয়া হয় বলেও জানান তিনি। এই প্রতারক চক্র নির্মূলে সারাদেশে এসআরবির অভিযান অব্যাহত থাকবে বলেও জানান লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান।
বিভি/এসজি













মন্তব্য করুন: