• NEWS PORTAL

  • শনিবার, ১০ অক্টোবর ২০২৬

অবহেলিত দক্ষিণাঞ্চলে ক্যানসার চিকিৎসায় নতুন দিগন্ত

জসিম উদ্দিন, মোংলা প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২৬, ১০ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
অবহেলিত দক্ষিণাঞ্চলে ক্যানসার চিকিৎসায় নতুন দিগন্ত

ক্যান্সার মানেই যেখানে এক বুক আতঙ্ক আর ঢাকামুখী ব্যয়বহুল চিকিৎসা, সেখানে এক টুকরো আশার আলো নিয়ে বাগেরহাটের রামপালের প্রত্যন্ত গ্রামে গড়ে উঠেছে একটি  ক্যান্সার হাসপাতাল।

অবহেলিত ও প্রান্তিক মানুষের দোরগোড়ায় বিশ্বমানের ক্যানসার সেবা পৌঁছে দিতে সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফ্রেন্ডশিপ এডুকেশন সোসাইটির যৌথ উদ্যোগে নির্মিত হয়েছে ‘আমাদের গ্রাম ক্যানসার কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার।

ডিজিটাল প্রযুক্তি ও গ্রামীণ সেবার মেলবন্ধন
এই চিকিৎসালয়ের অন্যতম বিশেষত্ব হলো এর আধুনিক ও ডিজিটাল কর্মপদ্ধতি। প্রত্যন্ত অঞ্চলের ক্যানসার রোগীদের ট্র্যাকিং ও ফলোআপের জন্য এখানে ব্যবহার করা হচ্ছে ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড  ও ওয়্যারলেস ব্রডব্যান্ড প্রযুক্তি। সেলফোন-সক্ষম বিশেষ কমিউনিটি স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে রোগীদের প্রাথমিক স্ক্রিনিং, স্বাস্থ্যশিক্ষা ও চিকিৎসকদের সাথে ভার্চুয়াল যোগাযোগের মাধ্যমে  সেবা দেওয়া হচ্ছে এখানে।

শনিবার (১০অক্টোবর) সকালে উপজেলার ঝনঝনিয়া আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার এন্ড রিসার্চ সেন্টার কনফারেন্স রুমে ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবার উদ্বোধন করেন, বাংলাদেশ সরকারের  পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। এসময় তিনি আরো বলেন, এই প্রত্যন্ত অঞ্চলে ক্যানসার হাসপাতাল নির্মাণ স্থানীয়দের  জন্য এক পরম আশীর্বাদ। আগে ক্যানসার শনাক্ত হলে বা কেমোথেরাপি নিতে হলে রোগীদের ঢাকা বা বড় শহরে যাওয়ার ধকল ও বিপুল অর্থ খরচ করতে হতো। এখন ঘরের কাছেই এই চিকিৎসালয় তৈরি হওয়ায় ক্যানসার রোগীদের চিকিৎসায় এক নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। 

এসময় তিনও আরো বলেন, আপনারা জানেন,  সেবামূলক কার্যক্রমের সাথে আমি দীর্ঘদিন সম্পৃক্ত রয়েছি। প্রতিবছর নিজস্ব অর্থায়নে অন্ধত্ব প্রতিরোধমূলক ফ্রি চক্ষু শিবির করে থাকি। আজ এই মহতি অনুষ্ঠানে ঘোষণা দিচ্ছি প্রতিবছর আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার এন্ড রিসার্চ সেন্টারে স্বাস্থ্যসেবা নিতে আসা একশত হতদরিদ্র ও ছিন্নমূল সেবাগ্রহীতাদের কে তার  নিজের (প্রতিমন্ত্রীর) অর্থায়নে চিকিৎসা দেওয়ার দায়িত্ব  নেবেন বলে জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান ব্যারিষ্টার শেখ জাকির হোসেন, বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এসময়  উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা পুলিশ সুপার মোঃ জামিলুর ইসলাম, বাগেরহাট জেলা সিভিল সার্জন ডাঃ এ.এস.এম. মাহবুবুল আলম, বাগেরহাট জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সন্তোষ কুমার নাথ, বাগেরহাট পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আসাদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসী, রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  অভিজিৎ চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুকান্ত কুমার পাল প্রমূখ।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, ২০২৭ সালের মধ্যে একটি সম্পূর্ণ আত্মনির্ভরশীল ও জবাবদিহিমূলক বিজনেস মডেলের মাধ্যমে এই স্বাস্থ্যসেবা কার্যক্রমকে পুরোপুরি টেকসই করে তোলা হবে। দক্ষিণাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের জীবনে এই হাসপাতালটি ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে এক নতুন শক্তি জোগাবে। বাগেরহাটের রামপালে কমিউনিটির জন্য ক্যান্সার চিকিৎসা সেবা, সচেতনতা, স্ক্রিনিং ও মূল্যায়ন, ফলো-আপ, গবেষণা এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে একটি জ্ঞানভিত্তিক স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম গড়ে তোলা। এছাড়াও রামপালে স্তন ক্যান্সারবিষয়ক গবেষণার অংশ হিসেবে কেন্দ্রটি ২০০৭ সাল থেকে কাজ শুরু করে এ হসপিটালটি।

বিভি/এজেড

মন্তব্য করুন: