খাগড়াছড়িতে দেড় শতাধিক অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ
শুভ মহালয়া উপলক্ষে খাগড়াছড়িতে দেড় শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেছে সনাতন ছাত্র যুব পরিষদ।
শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় খাগড়াছড়ি কেন্দ্রীয় লক্ষ্মীনারায়ণ মন্দিরে সংগঠনটির উদ্যোগে এবং জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এ বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া এমপি।
এ সময় ওয়াদুদ ভূঁইয়া বলেন, ধর্মীয় উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। এ ধরনের উদ্যোগ সমাজে সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদার করে।
বস্ত্র বিতরণ শেষে ক্ষুদে শিল্পীদের অংশগ্রহণে আয়োজিত ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি অশোক মজুমদার, সনাতন ছাত্র যুব পরিষদের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: