• NEWS PORTAL

  • সোমবার, ১২ অক্টোবর ২০২৬

৬ বছর পর পাগলা মসজিদের দানবাক্সের সোনা-রুপা ও বৈদেশিক মুদ্রার হিসাব শুরু

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১০:৫৭, ১২ অক্টোবর ২০২৬

আপডেট: ১০:৫৮, ১২ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
৬ বছর পর পাগলা মসজিদের দানবাক্সের সোনা-রুপা ও বৈদেশিক মুদ্রার হিসাব শুরু

দীর্ঘ ছয় বছর পর কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া সোনা, রুপা ও বৈদেশিক মুদ্রার শ্রেণিবিন্যাস, ওজন নির্ধারণ ও গণনার কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সকাল পৌনে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ কার্যক্রম শুরু হয়।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে ট্রেজারি থেকে সোনা, রুপা ও বৈদেশিক মুদ্রাসহ দানবাক্সে পাওয়া সামগ্রী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে নিয়ে আসা হয়। পরে প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে এসব সামগ্রীর শ্রেণিবিন্যাস, ওজন নির্ধারণ ও গণনার কাজ শুরু হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সোহানা নাসরিন, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল, কিশোরগঞ্জ পৌরসভার প্রশাসক জেবুন নাহার শাম্মী,  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত