• NEWS PORTAL

  • সোমবার, ১২ অক্টোবর ২০২৬

রাজধানীতে ডিএমপির অভিযানে আটক ৪৬৪, মামলা ৪২

প্রকাশিত: ১২:৩২, ১২ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
রাজধানীতে ডিএমপির অভিযানে আটক ৪৬৪, মামলা ৪২

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ৪৬৪ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ৪২টি মামলা দায়ের করা হয়েছে। 

সোমবার (১২ অক্টোবর) সকালে ডিএমপি সূত্রে এসব তথ্য জানা যায়। সূত্র জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অন্যান্য আলামতসহ তাদের আটক করা হয়। এর মধ্যে সবচেয়ে বেশি ১১৪ জনকে আটক করেছে মিরপুর বিভাগ। 

এছাড়া তেজগাঁও বিভাগে ৮১ জন, লালবাগ বিভাগে ৫৮ জন, ওয়ারী বিভাগে ৫৭ জন, মতিঝিল বিভাগে ৪৬ জন, উত্তরা বিভাগে ৪৫ জন, রমনা বিভাগে ৩২ জন এবং গুলশান বিভাগে ৩০ জনকে আটক করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে আটক হয়েছেন একজন।

ডিএমপি আরও জানিয়েছে, অভিযানকালে আটককৃতদের কাছ থেকে পাঁচ কেজি গাঁজা, তিন গ্রাম হেরোইন ও ১০ হাজার ৮৭২ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এছাড়া তাদের কাছ থেকে দুইটি মোবাইল ফোন ও নগদ তিন হাজার ৫২০ টাকা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

 

বিভি/বিএস/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত