• NEWS PORTAL

  • রবিবার, ০১ নভেম্বর ২০২৬

যুবসমাজ দেশের সবচেয়ে বড় শক্তি ও সম্ভাবনার জায়গা: খাদ্যমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫:০০, ১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
যুবসমাজ দেশের সবচেয়ে বড় শক্তি ও সম্ভাবনার জায়গা: খাদ্যমন্ত্রী

মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, যুবসমাজ দেশের সবচেয়ে বড় শক্তি ও সম্ভাবনার জায়গা। দেশের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধি অর্জনে তরুণদের দক্ষ, যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। বেকারত্ব দূরীকরণ, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে পরিণত করতে সরকার কাজ করছে।

রবিবার (১ নভেম্বর) ঘিওর উপজেলার জোকা এলাকায় যুব উন্নয়ন কার্যালয় প্রাঙ্গণে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত জাতীয় যুব দিবসের র‍্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. শহীদুল ইসলাম এবং প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস।

এ ছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার যুবক, যুব সংগঠনের প্রতিনিধি এবং সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত