• NEWS PORTAL

  • রবিবার, ০১ নভেম্বর ২০২৬

ঢাকায় অটোরিকশা চালাতে লাগবে নিবন্ধন, ফির পরিমাণ কতো?

প্রকাশিত: ১২:৫৮, ১ নভেম্বর ২০২৬

আপডেট: ১৩:১১, ১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ঢাকায় অটোরিকশা চালাতে লাগবে নিবন্ধন, ফির পরিমাণ কতো?

ফাইল ছবি

ব্যাটারিচালিত অটোরিকশা চালাতে এখন থেকে নিবন্ধন নিতে হবে। এ জন্য গুনতে হবে ৮ থেকে ১০ হাজার টাকা ফি। একজন ব্যক্তি সর্বোচ্চ পাঁচটি অটোরিকশার মালিক হতে পারবেন। পাশাপাশি অটোরিকশায় চারজনের বেশি যাত্রী বহন করা যাবে না এবং সর্বোচ্চ গতিসীমা নির্ধারণ করা হয়েছে ঘণ্টায় ২৫ কিলোমিটার। এসব বিধান রেখে জারি করা হয়েছে ই-রিকশা নীতিমালা।

নীতিমালায় অটোরিকশার নিবন্ধন, মালিকানা, যাত্রী পরিবহন ও গতিসীমার বিষয়ে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে। এর আওতায় নতুন করে অটোরিকশা চলাচলের জন্য নির্ধারিত নিয়ম অনুসরণ করতে হবে।

রবিবার (১ নভেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, বর্তমানে সড়কে চলাচল করা ব্যাটারিচালিত অটোরিকশাগুলো বাতিল করা হবে না। তবে সেগুলোর নকশা পরিবর্তন করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সনদ নিতে হবে।

এ ছাড়া ঢাকা শহরে রিকশা চলাচলের ক্ষেত্রে আটটি রঙের ব্যবস্থা রাখা হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত