• NEWS PORTAL

  • রবিবার, ০১ নভেম্বর ২০২৬

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৫০৫ জন গ্রেফতার

প্রকাশিত: ১২:৫৮, ১ নভেম্বর ২০২৬

আপডেট: ১৩:০০, ১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৫০৫ জন গ্রেফতার

ছবি: সংগৃহীত

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয় এবং এসব ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় মোট ১৯টি মামলা দায়ের করা হয়েছে।

রবিবার (১ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় ডিএমপির বিভিন্ন অপরাধ বিভাগ এই অভিযান পরিচালনা করে।

ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১২৭ জন রয়েছেন। এ ছাড়া উত্তরা বিভাগে ৬৭ জন, তেজগাঁও বিভাগে ৬৬ জন, লালবাগ বিভাগে ৫৭ জন, ওয়ারী বিভাগে ৫৩ জন, গুলশান বিভাগে ৫০ জন, মতিঝিল বিভাগে ৪০ জন এবং রমনা বিভাগে ৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এর বাইরে গোয়েন্দা (ডিবি) পুলিশ ৭ জনকে গ্রেফতার করেছে।

অভিযানকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদক ও আলামত জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে ২ হাজার ৫৮২ পিস ইয়াবা এবং ৩৯টি ট্যাপেন্টাডল ট্যাবলেট। মাদকদ্রব্যের পাশাপাশি ৮টি মোবাইল ফোন এবং নগদ ২৪ হাজার ৭০০ টাকা জব্দ করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিভি/বিএস/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত