এবার রাজধানীর পান্থপথে ককটেল বিস্ফোরণ
রাজধানীর বিভিন্ন স্থানের পর এবার পান্থপথে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (৮ নভেম্বর) রাতে ককটেল বিস্ফোরণের এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করলে বিকট শব্দে বিস্ফোরিত হয় সেটি। এ সময় আশপাশে থাকা মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে এদিন রাত ৮টার দিকে পল্লবী থানার ভেতরে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। আর সন্ধ্যা ৬টা থেকে এক ঘণ্টার ব্যবধানে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অন্তত ৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ।
এদিকে এদিন সন্ধ্যার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনের বাইরে এবং নীলক্ষেত মোড় এলাকায় পৃথক দু’টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ছাড়াও রাজধানীর ভাটারা থানা এলাকায় একটি স্কুলবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এদিন সন্ধ্যায় নতুনবাজার ১০০ ফিট রোডের ভাটারা থানার কিছুটা সামনে বাসটিতে আগুন দেয়া হয়। তবে পৃথক এসব ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
বিভি/টিটি













মন্তব্য করুন: