• NEWS PORTAL

  • বুধবার, ১১ নভেম্বর ২০২৬

গাজীপু‌রে শিক্ষা, চি‌কিৎসা, অনুদান ও বিভিন্ন উন্নয়ন প্রক‌ল্পের চেক বিতরণ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪:০৭, ১১ নভেম্বর ২০২৬

আপডেট: ১৪:১৩, ১১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
গাজীপু‌রে শিক্ষা, চি‌কিৎসা, অনুদান ও বিভিন্ন উন্নয়ন প্রক‌ল্পের চেক বিতরণ

গাজীপু‌র জেলা প‌রিষ‌দের পক্ষ থে‌কে শিক্ষা, চি‌কিৎসা, দারিদ্র অনুদান ও বিভিন্ন উন্নয়ন প্রক‌ল্পে চেক বিতরণ করা হ‌য়ে‌ছে। গাজীপুর জেলা প‌রিষ‌দের নির্বাহী কর্মকর্তা মোবারক হো‌সে‌নের সভাপ‌তি‌ত্বে চেক বিতরণ অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি ছি‌লেন, জেলা প‌রিষ‌দের প্রশাসক ড. চৌধুরী ইশরাক আহমদ সি‌দ্দিকী । 

অনুষ্ঠা‌নে শিক্ষা, চি‌কিৎসা ও অসহায়দের ৯০ জনের মা‌ঝে সহায়তা চেক বিতরণ করা হয় । এছাড়াও উন্নয়নমূলক কর্মকা‌ণ্ডের জন্য ৬০ প্রতিষ্ঠান‌কে চেক বিতরণ করা হয় । 

এসময় কা‌লিয়া‌কৈর বিএনপি'র আহবায়ক নুরুল ইসলাম সিকদার, সদস্য স‌চিব আনোয়ার হো‌সেন, কা‌লিয়া‌কৈর পৌর বিএন‌পির আহবায় মামুদ সরকার, মৌচাক ইউনিয়ন বিএনপির ১নং যুগ্ম আহবায়ক নজরুল ইসলামসহ বি‌ভিন্ন উপ‌জেলা বিএন‌পি'র নেতাকর্মী উপ‌স্থিত ছি‌লেন।

বিভি/এমএমএফ/এজেড

মন্তব্য করুন: