সংসদ ভবনের উত্তর পাশের ড্রেনে পড়ে আহত বিদেশি নারী পর্যটক
জাতীয় সংসদ ভবনের উত্তর পাশে সীমানা লাগোয়া খোলা ড্রেনে পড়ে এক বিদেশি নাগরিক মারাত্বক আহত হয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, একটি সাদা প্রাইভেট কারে দুজন বিদেশি পর্যটক সংসদ ভবনের পেছনের অংশ দেখতে আসেন। সংসদ ভবনের সৌন্দর্য দেখতে দেখতে সামনে এগুচ্ছিলেন। হঠাৎ করে ড্রেনে ভেতর পড়ে যান একজন বিদেশি নারী পর্যটক। এতে দুই হাটুর নিচের অংশে মারাত্মকভাবে কেটে যায়। পুরুষ পর্যটক টিস্যু দিয়ে রক্ত থামানোর চেষ্টা করেন। পরে তারা প্রাইভেটকার নিয়ে হাসপাতালে চলে যান।
তাদের সাথে থাকা একজন গাইড জানান, এই দুই পর্যটক পোলান্ড থেকে এসেছেন বাংলাদেশের সৌন্দর্য দেখতে। বাংলাদেশে নেমে মার্কিন স্থপতি লুই আই কান এর জীবনের অন্যতম শ্রেষ্ঠ এবং দূরদর্শী সৃষ্টি ঢাকার স্থপত্যের বিস্ময় জাতীয় সংসদ ভবন দেখতে আসেন। কিন্তু ড্রেনে কোনো ঢাকনা বা রডের খাচা না থাকায় পড়ে যান। এতে মারাত্মকভাবে কেটে যায়।
ড্রেনে ঢাকনা না থাকার বিষয়টি নিয়ে পিডাব্লিউডিতে যোগাযোগ করলে তারা জানান, ড্রেনের কাজ তারা করেন না।
বিভি/এনএম/এজেড













মন্তব্য করুন: