সফিপুর ফ্লাইওভারে বাইকে গাড়ির ধাক্কা, নারী-শিশুসহ নিহত ৩
গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর ফ্লাইওভারের ওপর অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় এক বাইকের তিন আরোহী নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে একজন নারী ও একটি শিশু রয়েছেন। বুধবার (১১ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুরে সফিপুর উড়াল সেতুর ওপর একটি মোটরসাইকেলকে অজ্ঞাত একটি গাড়ি ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের চালক, এক নারী ও এক শিশু নিহত হন। তাদের একই পরিবারের সদস্য বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলেও জানান তিনি।
বিস্তরিত আসছে...
বিভি/এজেড













মন্তব্য করুন: