• NEWS PORTAL

  • বুধবার, ১১ নভেম্বর ২০২৬

সেনাবাহিনীর অর্থায়নে ও লংগদুতে হেরিংবোন রাস্তা নির্মাণ প্রকল্পের উদ্বোধন

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১৮:১৮, ১১ নভেম্বর ২০২৬

আপডেট: ১৮:১৮, ১১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
সেনাবাহিনীর অর্থায়নে ও লংগদুতে হেরিংবোন রাস্তা নির্মাণ প্রকল্পের উদ্বোধন

পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত লংগদু জোন দায়িত্বপূর্ণ এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, জনদুর্ভোগ লাঘব এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।

এরই ধারাবাহিকতায় ১১ নভেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর অর্থায়নে লংগদু উপজেলার ইসলামাবাদ সংযোগ সড়ক হতে দক্ষিণ-পূর্ব দিকে লংগদু কলেজ হয়ে বরাদম বৌদ্ধ বিহার পর্যন্ত হেরিংবোন রাস্তা নির্মাণ প্রকল্পের শুভ উদ্বোধন করেন জোন কমান্ডার, লংগদু জোন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, সদস্য, রাঙ্গামাটি জেলা পরিষদ, প্রেসক্লাব সভাপতি, সাংবাদিকবৃন্দ, বরাদম বনবিহারের ভান্তে, স্থানীয় চেয়ারম্যান, হেডম্যান, কারবারী, এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রকল্পটি বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট এলাকার যোগাযোগ ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নয়ন ঘটবে এবং স্থানীয় জনগণের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও নির্বিঘ্ন হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

বাংলাদেশ সেনাবাহিনী বিশ্বাস করে, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন একটি এলাকার আর্থ-সামাজিক অগ্রগতি, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও ব্যবসা-বাণিজ্যের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের জনকল্যাণমূলক উন্নয়ন প্রকল্প স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নের পাশাপাশি সকলের মাঝে সম্প্রীতি, পারস্পরিক আস্থা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে সহায়ক হবে। লংগদু জোন এ ধরনের কার্যক্রম ভবিষ্যতে চালু রাখতে অঙ্গীকারবদ্ধ।

বিভি/এজেড

মন্তব্য করুন: