• NEWS PORTAL

  • শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

পোশাক শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি চাল বিক্রি শুরু

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ১৮:১৮, ১৩ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
পোশাক শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি চাল বিক্রি শুরু

চট্টগ্রামে তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্য ব্যয় কমাতে বিশেষ ওএমএস কর্মসূচির আওতায় ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু করেছে সরকার। একজন শ্রমিক প্রতি মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন।

আজ শুক্রবার মহানগরীর উত্তর কাট্টলীতে লাকি গার্মেন্টস সংলগ্ন এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। 

এ সময় প্রশাসন ও খাদ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম মহানগর ও জেলায় নির্ধারিত ১০টি কেন্দ্রে ট্রাকের মাধ্যমে প্রতি শুক্রবার এ চাল বিক্রি করা হবে। চাল কিনতে শ্রমিকদের নিজ নিজ পোশাক কারখানার পরিচয়পত্র প্রদর্শন করতে হবে। 

খাদ্য অধিদপ্তরের ব্যবস্থাপনায় পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে পোশাক শ্রমিকদের খাদ্য ব্যয় কমানোর পাশাপাশি নিম্ন আয়ের মানুষের জন্য খাদ্য সহায়তা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকার।

বিভি/এনইউ/এজেড

মন্তব্য করুন: