• NEWS PORTAL

  • শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

খাগড়াছড়িতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় বিএনপির ৪ নেতাকর্মী আহত

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫৬, ১৩ নভেম্বর ২০২৬

আপডেট: ২১:৫৬, ১৩ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
খাগড়াছড়িতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় বিএনপির ৪ নেতাকর্মী আহত

খাগড়াছড়ির মাটিরাঙার আলুটিলা পর্যটন কেন্দ্রের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের ৪ নেতাকর্মী আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় মাটিরাঙা উপজেলার আলুটিলা পুনর্বাসন পাড়ায় এলাকায় এই  হামলার ঘটনা ঘটে।

খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য এমএন আবছার অভিযোগ করে বলেন, সন্ধ্যায় বিএনপির নেতাকর্মীরা পুর্নবাসন এলাকায় স্কুলের সামনে বসে আড্ডা ছিল। এসময় আওয়ামী লীগের সন্ত্রাসীদের ৩০ থেকে ৪০ জনের একটি দল অর্তকিত  হামলা করে।

হামলায় মাটিরাংগা উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আরিফুর রহমান সজল, সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ললিত ত্রিপুরা, সদস্য প্রবীন্দ্র ত্রিপুরা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সুমন ত্রিপুরা আহত হয়েছে। আহতদের মধ্যে প্রবীন্দ্র ত্রিপুরা  ও সুমন ত্রিপুরাকে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা 

মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাহেদ উদ্দিন জানান, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলায় চার বিএনপির নেতাকর্মঅ আহত হয়েছে। ঘটনার সাথে জড়িত একজনকে আটক করা হয়েছে। অপর সন্ত্রাসীদের গ্রেফতারের পুলিশের অভিযান চলছে।

বিভি/এজেড

মন্তব্য করুন: