• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

টাঙ্গাইলের গোড়াইয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন!

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ০৮:৪৫, ১৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
টাঙ্গাইলের গোড়াইয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন!

টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াইয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাতে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয়রা ধারণা করছেন, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে সামনে রেখে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে।

গোড়াই হাইওয়ে থানা পুলিশ জানায়, রাতে গোড়াইয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেয় দুর্বৃত্তরা। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন।

বিভি/টাঙ্গাইল/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত