কলাবাগানে আবাসিক ভবনে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, দগ্ধ ৩
প্রতিকী ছবি (বাসস)
রাজধানীর কলাবাগানের কাঠালবাগ এলাকায় একটি ১০ তলা আবাসিক ভবনের চতুর্থ তলায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনের ঘটনা ঘটেছে। এতে তিনজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। পরে সকাল ৮টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, কাঠালবাগ, কলাবাগান, ধানমন্ডির কাঞ্চন টাওয়ার নামের ১০ তলা আবাসিক ভবনের চতুর্থ তলায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়।
খবর পাওয়ার ১১ মিনিট পর, সকাল ৮টা ৩১ মিনিটে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছানোর আগেই আগুনে তিনজন দগ্ধ হন। পরে তাদের স্থানীয়ভাবে হাসপাতালে পাঠানো হয়।
সকাল ৮টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে দগ্ধ ব্যক্তিদের পরিচয় ও শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
বিভি/কেএস/পিএইচ













মন্তব্য করুন: