• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

খুলনায় জজ কোর্ট ও সার্কিট হাউসে ককটেল বিস্ফোরণ

খুলনা ব্যুরো

প্রকাশিত: ০৮:৫৬, ১৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
খুলনায় জজ কোর্ট ও সার্কিট হাউসে ককটেল বিস্ফোরণ

খুলনায় জেলা জজ আদালত ও সার্কিট হাউসে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে জেলা জজ আদালত ভবনের নিচতলার বারান্দায় প্রথম ককটেলটি বিস্ফোরিত হয়। এর প্রায় আধা ঘণ্টা পর সার্কিট হাউসের দক্ষিণ-পশ্চিম ফটকের ভেতরে বিকট শব্দে আরেকটি ককটেল বিস্ফোরিত হয়।

দুটি ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বিস্ফোরণের পর পুলিশ ঘটনাস্থল দুটি পরিদর্শন করেছে।

প্রত্যক্ষদর্শী আদালতের নৈশপ্রহরী এস এম মুরাদ আহমেদ বলেন, হেলমেট পরা দুই যুবক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, ককটেল বিস্ফোরণের ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার পর দুর্বৃত্তদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ।

বিভি/খুলনা/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত