২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৭৪
ছবি: সংগৃহীত
২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৭৪রাজধানীজুড়ে অপরাধপ্রবণ ও বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪৭৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বিভিন্ন অপরাধের ঘটনায় এই সময়ে ৪৮টি মামলা করা হয়েছে। পুলিশের এসব অভিযানে একজন ভুক্তভোগীকে উদ্ধারের পাশাপাশি হাতবোমা, দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, মিরপুর বিভাগ থেকে সর্বোচ্চ ১০৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া তেজগাঁও বিভাগে ৬৩ জন, উত্তরা বিভাগে ৫৩ জন, ওয়ারী বিভাগে ৫২ জন, লালবাগ বিভাগে ৫০ জন, গুলশান বিভাগে ৪৮ জন, মতিঝিল বিভাগে ৪৭ জন এবং রমনা বিভাগে ৪০ জন গ্রেফতার হয়েছেন। এর পাশাপাশি গোয়েন্দা বিভাগের (ডিবি) আলাদা অভিযানে আরও ১৮ জনকে গ্রেফতার করা হয়।
অভিযানে জব্দ হওয়া বিস্ফোরক ও দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে দুটি হাতবোমা, আটটি ছুরি, দুটি চাপাতি ও একটি রামদা। একই সময়ে মাদকদ্রব্যের মধ্যে ৫ হাজার ৭২০ পিস ইয়াবা, ৩৩ কেজি ২ গ্রাম গাঁজা ও পাঁচ বোতল দেশি মদ উদ্ধার করা হয়েছে। এর বাইরেও ১১১টি মোবাইল ফোন এবং একটি অটোরিকশা জব্দ করে পুলিশ।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে পরবর্তী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বিভি/বিএস/এআই













মন্তব্য করুন: