• NEWS PORTAL

  • শনিবার, ২১ নভেম্বর ২০২৬

বৈশাখী টেলিভিশনের ডিএমডি টিপু আলম মিলন আটক

প্রকাশিত: ১৮:০১, ২১ নভেম্বর ২০২৬

আপডেট: ১৮:০৩, ২১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
বৈশাখী টেলিভিশনের ডিএমডি টিপু আলম মিলন আটক

ছবি: ভিডিও থেকে নেওয়া

বৈশাখী টেলিভিশনের কার্যালয় থেকে টেলিভিশনটির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) টিপু আলম মিলনকে আটক করেছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে তাকে কার্যালয় থেকে আটক করা হয়।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিয়মিত মামলায় টিপু আলম মিলনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলা রয়েছে।

ওসি আরও জানান, বৈশাখী টেলিভিশনের কার্যালয়ে ঘটে যাওয়া পরিস্থিতির সঙ্গে এই আটকের কোনো সম্পর্ক নেই। সেখানে মারামারির ঘটনায় কেউ অভিযোগও করেননি।

বিভি/এফআর/পিএইচ

মন্তব্য করুন: