• NEWS PORTAL

  • শনিবার, ২১ নভেম্বর ২০২৬

আ.লীগকে চিরতরে নিষিদ্ধের হুঁশিয়ারি প্রতিমন্ত্রী মীর শাহে আলমের

রংপুর ব্যুরো

প্রকাশিত: ১৯:৫২, ২১ নভেম্বর ২০২৬

আপডেট: ১৯:৫৪, ২১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
আ.লীগকে চিরতরে নিষিদ্ধের হুঁশিয়ারি প্রতিমন্ত্রী মীর শাহে আলমের

সরকারি দল ও বিরোধী দলের ঐকমত্যের ভিত্তিতে প্রয়োজনে সংবিধান সংশোধন করে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত সঠিক ও যৌক্তিক, এটি জাতির কাছে প্রমাণিত হয়েছে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। বাংলাদেশে দলটির পুনরুত্থানের কোনো সুযোগ নেই।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে রংপুর শহীদ আবু সাঈদ স্টেডিয়াম ও ইনডোর স্টেডিয়ামের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন, মা মনোয়ারা বেগম, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী ডন এবং জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলামসহ অন্যান্য অতিথি।

বিভি/রংপুর/পিএইচ

মন্তব্য করুন: