প্রথমার্ধেই হাফ ডজন গোল হজমের লজ্জা বাংলাদেশের!
ছবি: সংগৃহীত
ফিফা আসিয়ান কাপে হারের বৃত্ত ভাঙার লড়াইয়ে নেমে প্রথমার্ধেই ইন্দোনেশিয়ার সামনে খড়কুটোর মতো উড়ে গেছে বাংলাদেশ। মালয়েশিয়ার কাছে ৩-০ ও সিঙ্গাপুরের বিপক্ষে ১-০ ব্যবধানে পরাজয়ের পর থমাস ডুলির শিষ্যদের সামনে ছিল ঘুরে দাঁড়ানোর কঠিন চ্যালেঞ্জ।
শুরুতে গোছানো ফুটবলের ইঙ্গিত মিললেও ম্যাচের ১১ ও ২০ মিনিটে লে বেকারের জোড়া লক্ষ্যভেদে দিশেহারা হয়ে পড়ে লাল-সবুজের প্রতিনিধিরা। ৩২ মিনিটে রিজকি রিদো ইন্দোনেশিয়ার ব্যবধান ৩-০ তে নিয়ে যান। ৩৬ মিনিটে সুখির বুদ্ধিদীপ্ত ক্রস থেকে শাহরিয়ার ইমন চমৎকার হেডে বাংলাদেশ শিবিরে ক্ষণিক স্বস্তি ফেরান।
তবে সে আনন্দ বেশি সময় স্থায়ী হয়নি-প্রথমার্ধের বাকি সময়ে একক আধিপত্য দেখিয়ে লে বেকার নিজের হ্যাটট্রিকসহ চার নম্বর গোলটি পূরণ করেন এবং অতিরিক্ত সময়ে হাবনার বল জালে পাঠালে হাফটাইমেই ৬-১ গোলে বিধ্বস্ত হয় বাংলাদেশ।
বিভি/এমআর













মন্তব্য করুন: