ইন্দোনেশিয়ায় ৯-২ গোলে লণ্ডভণ্ড বাংলাদেশ!
ছবি: হামজার বল দখলের লড়াই
এবারের ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের জন্য এক চরম হতাশাজনক অধ্যায় হয়ে রইলো। প্রথম দুটি ম্যাচে মোট ৪টি গোল হজম করার পর গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হয় স্বাগতিক ইন্দোনেশিয়ার। কিন্তু এ ম্যাচে হারের ব্যবধান আগের সব সীমাকে ছাড়িয়ে যায়। ৯-২ গোলের বিশাল ব্যবধানে হেরে থমাস ডুলির শিষ্যদের চরম বিপর্যয় ঘটে। টানা তৃতীয় পরাজয়ের মধ্য দিয়ে জামাল ও হামজাদের আসিয়ান কাপের যাত্রা এখানেই থমকে গেলো।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নেমেছিলো লাল-সবুজের প্রতিনিধিরা। সেই লড়াইয়ে ৩-০ গোলের তিক্ত পরাজয় বরণ করতে হয় তাদের। দ্বিতীয় ম্যাচে জামাল ভূঁইয়ারা কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও তা পরাজয় এড়াতে যথেষ্ট ছি না। সিঙ্গাপুরের কাছে ১-০ ব্যবধানে হেরে মাঠ ছাড়তে হয় তাদের।
শেষ ম্যাচে অন্তত একটি জয়ের প্রত্যাশা নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। ম্যাচের সূচনাটা গুছানো হলেও কয়েক মিনিটের মধ্যেই তারা নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। খেলা শুরুর ১১তম মিনিটেই ওলে রোমেনির পাসে চমৎকার ফিনিশিংয়ে স্বাগতিকদের এগিয়ে নেন লে বেকার। ২০তম মিনিটে তিনি নিজের দ্বিতীয় গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন।
এর ১২ মিনিট পর রিজকি রিদোর বাড়ানো বল থেকে ইন্দোনেশিয়ার হয়ে তৃতীয় গোলটি করেন রিজকি নিজেই। অবশ্য ৩৬তম মিনিটে ব্যবধান খানিকটা কমায় বাংলাদেশ। সুকির মাপা ক্রস থেকে দারুণ এক হেডে জালে বল জড়ান শাহরিয়ার ইমন। তবে পরের মিনিটেই লে বেকার তার ব্যক্তিগত তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করলে ইন্দোনেশিয়া ৪-১ ব্যবধানে এগিয়ে যায়।
প্রথমার্ধের শেষভাগে বাংলাদেশ রক্ষণভাগ যেন পুরোপুরি ভেঙে পড়ে। ৪২তম মিনিটে লে বেকার নিজের চতুর্থ গোলটি উপহার দেন। এরপর প্রথমার্ধের অতিরিক্ত সময়ে হাবনার দলের হয়ে ষষ্ঠ গোলটি করলে ৬-১ ব্যবধানে পিছিয়ে থেকেই বিরতিতে যায় থমাস ডুলির দল।
বিভি/এমআর













মন্তব্য করুন: