আরভিন-টেইলরের শতরানের জুটি, উইকেটের খোঁজে বাংলাদেশ
আবুধাবিতে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচেই জ্বলে ওঠার চেষ্টা করেছিল বাংলাদেশ। বোলিংয়ে নেমেই চেপে ধরেছিল জিম্বাবুয়েকে। কিন্তু ব্রেন্ডন টেইলর ও ক্রেইগ আরভিন জুটির কাছে হঠাৎই খেই হারিয়েছে টাইগাররা। এই জুটি থেকে শতরানেরও বেশি পেয়েছে জিম্বাবুয়ে।
শনিবার (১৭ অক্টোবর) আবুধাবিতে টস হেরে বোলিং করতে নেমে দারুণ শুরু করেছিল টাইগাররা। তাসকিন আহমেদের পরপর তিন শিকারে ২৪ রানে ৩ উইকেট হারিয়ে বসে তাওহীদ হৃদয়ের দল। কিন্তু এরপরই বাধার প্রাচীর হয়ে দাঁড়ায় এই জুটি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের স্কোর ১৪৯। ১২৫ রানের জুটি গড়েছেন টেইলর-আরভিন। বাংলাদেশের তিনটি উইকেটই এসেছে তাসকিনের বোলিং থেকে। আরভিন ৫১ ও টেইলর ৭৩ রানে ক্রিজে আছেন।
এছাড়া আজকের ম্যাচের রান দিয়ে জিম্বাবুয়ের কিংবদন্তি ব্যাটার অ্যান্ডি ফ্লাওয়ারের রেকর্ড ভেঙেছেন টেইলর। ওয়ানডেতে জিম্বাবুয়ের হয়ে এতোদিন সর্বোচ্চ রান ছিল ফ্লাওয়ারের ৬৭৮৬। ২৩ বছর পর সেই রেকর্ড ভেঙে ৬৮০০+ রান করেছেন টেইলর।
নিয়মিত অধিনায়ক লিটন দাস দলে ডাক পেলেও শেষ মুহূর্তে ইনজুরির কারণে একাদশে থাকতে পারেননি। জ্বরে আক্রান্ত মিরাজও নেই একাদশে। তাওহীদ হৃদয়ের নেতৃত্বে খেলছে বাংলাদেশ।
বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও সাইফ হাসান।
বিভি/এজেড













মন্তব্য করুন: