• NEWS PORTAL

  • শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

নিউজিল্যান্ডের সামনে নাস্তানাবুদ ভারত, মাত্র ৮৯ রানেই অলআউট!

প্রকাশিত: ১৬:১৮, ১৩ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
নিউজিল্যান্ডের সামনে নাস্তানাবুদ ভারত, মাত্র ৮৯ রানেই অলআউট!

ডাক মেরেছেন কোহলি। ছবি- ক্রিকইনফো

রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ারদের নিয়ে গড়া একাদশ একেবারে হুড়মুড় করে ভেঙে পড়লো। কেউই দাঁড়াতে পারলেন না ক্রিজে। এমনকি স্কোরবোর্ডে কোনো রান তোলার আগেই সাজঘরে ফিরে গেছেন- রোহিত-কোহলি-আয়ার। এমন শুরুর পর সংগ্রহ একশোও ছুতে পারেনি ভারত। গুটিয়ে গেছে মাত্র ৮৯ রানে।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ ওয়ানডেতে স্বাগতিকদের ছুড়ে দেওয়া ৩৩৪ রানের জবাবে ৮৯ রানে অলআউট হওয়ায় ভারত হেরেছে ২৪৪ রানে। কিউই পেসার ম্যাট হেনরি একাই ধসিয়ে দিয়েছেন ভারতীয়দের ব্যাটিং লাইন। প্রথম ওভারে তিনটিসহ তুলে নিয়েছেন মোট ৬টি উইকেট।

মাউন্ট মাউঙ্গানুইতে উইল ইয়াং ও টিম সাইফার্টের ৮৫ রানের জুটিতে বড় ভিত পায় নিউজিল্যান্ড। ব্যক্তিগত ৫৮ রানে সাইফার্ট ফিরে গেলেও ১২৫ রানে থামেন ইয়াং। পরে ফিন অ্যালেনের ৩০ বলে ৪১, স্যান্টনার ২৪, ক্লার্ক ২২ ও জেমিসন ১৯ রান করলে ব্ল্যাকক্যাপসদের সংগ্রহ দাঁড়ায় ৩৩৩।

ভারতের হয়ে বল হাতে আকিব নবী, গুরনুর ব্রার ও আক্ষার প্যাটেল ২টি করে এবং আর্শদ্বীপ সিং ও নামান ধীর একটি করে উইকেট নেন।

৮৯ রানে গুটিয়ে যাওয়া ইনিংসে ভারতের হয়ে সর্বোচ্চ ২৭ রানের ইনিংস খেলেন ঈষাণ কিষান, আক্ষার প্যাটেল ও নামান ধীর দুজনই করেন ২১ রান করে। এছাড়া আর কেউই দুই অঙ্কের কোটা ছুতে পারেননি।

৫ ম্যাচের এই সিরিজে দুটি ম্যাচ জিতে ভারত এগিয়ে আছে। একটি ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ড জিতলে সিরিজ ড্র হবে। আর ম্যাচ পরিত্যক্ত বা ভারত জিতলে সিরিজ হারবে স্বাগতিকরা।

বিভি/এজেড

মন্তব্য করুন: