• NEWS PORTAL

  • শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

শচীনের লজ্জার রেকর্ডে ভাগ বসালেন কোহলি 

প্রকাশিত: ২১:৪৯, ১৩ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
শচীনের লজ্জার রেকর্ডে ভাগ বসালেন কোহলি 

বিরাট কোহলির নামের পাশে যোগ হলো নতুন এক বিব্রতকর পরিসংখ্যান। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে শচীন টেন্ডুলকারের একটি অনাকাঙ্ক্ষিত রেকর্ডে ভাগ বসিয়েছেন ভারতীয় দলের এই তারকা ব্যাটার।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ ওয়ানডে ম্যাচে শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন কোহলি। এই ব্যর্থতার সুবাদেই ওয়ানডে ক্রিকেটে শচীনের সবচেয়ে বেশি শূন্য রানে আউট হওয়ার লজ্জার রেকর্ড ছুঁয়ে ফেললেন তিনি।

ক্যারিয়ারের শুরুর দিকে শচীনের বেশ কিছু রেকর্ড ভেঙে ফেললেও এই রেকর্ডটি নিজের নামের পাশে দেখতে নিশ্চয়ই চাইবেন না কোহলি। ওয়ানডে ফরম্যাটে এতদিন ভারতের হয়ে যৌথভাবে সর্বোচ্চ ২০ বার শূন্য রানে আউট হওয়ার তালিকায় একাই শীর্ষে ছিলেন শচীন টেন্ডুলকার, যেখানে তার মোট ম্যাচ সংখ্যা ছিল ৪৬৩টি। তবে শুক্রবার ৩২১তম ওয়ানডে ম্যাচে খেলতে নেমে নিজের ২০তম ডাক (শূন্য রান) নিয়ে শচীনের এই অনাকাঙ্ক্ষিত রেকর্ডে ভাগ বসালেন কোহলি। অর্থাৎ, আর মাত্র একবার শূন্য রানে আউট হলেই লিটল মাস্টারের এই লজ্জার রেকর্ড এককভাবে নিজের করে নেবেন তিনি।

এদিকে কোহলি-শচীন ছাড়াও এই তালিকায় খুব একটা পিছিয়ে নেই বর্তমান অধিনায়ক রোহিত শর্মা। একই ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন রোহিতও। ওয়ানডে ক্যারিয়ারে এটি তার ১৮তম ডাক।

ভারতের ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি শূন্য রান আউট হওয়া ব্যাটারদের তালিকায় শীর্ষে যৌথভাবে অবস্থান করছেন শচীন টেন্ডুলকার ও বিরাট কোহলি (২০ বার)। ১৯ বার শূন্য রান নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন সাবেক পেসার জাভাগল শ্রীনাথ। আর ১৮ বার করে শূন্য রানে আউট হয়ে রোহিত শর্মার সঙ্গে চতুর্থ স্থানে যৌথভাবে রয়েছেন সাবেক লেগ স্পিনার অনিল কুম্বলে।

বিভি/একেএমএসকে/এজেড

মন্তব্য করুন: