• NEWS PORTAL

  • বুধবার, ১১ নভেম্বর ২০২৬

গণমাধ্যম প্রতিষ্ঠার পথে নানা ঘাত-প্রতিঘাত আসে: পানি সম্পদ প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০০:১৭, ১১ নভেম্বর ২০২৬

আপডেট: ০০:১৭, ১১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
গণমাধ্যম প্রতিষ্ঠার পথে নানা ঘাত-প্রতিঘাত আসে: পানি সম্পদ প্রতিমন্ত্রী

একটি গণমাধ্যম প্রতিষ্ঠার পথে নানা ঘাত-প্রতিঘাত, বিধিনিষেধ ও বাধা-বিপত্তি থাকে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

মঙ্গলবার (১০ নভেম্বর) অনলাইন গণমাধ্যম এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ফরহাদ হোসেন আজাদ বলেন, ‘একটি গণমাধ্যম প্রতিষ্ঠা করা অনেক সাহসের বিষয়। এ পথে নানা ঘাত-প্রতিঘাত, বিধিনিষেধ ও বাধা-বিপত্তি থাকে। এসব প্রতিবন্ধকতা পেরিয়ে এনপিবি স্বল্প পরিসরে যাত্রা শুরু করে আজ যেভাবে এগিয়ে যাচ্ছে, তা প্রশংসনীয়।’

তিনি আশা প্রকাশ করে বলেন, ‘আগামী দিনে এনপিবির কার্যক্রমের পরিধি আরও বাড়বে। দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, বিশেষ করে রাজনীতির বাইরের সাধারণ মানুষও সুষ্ঠু ও নিরপেক্ষ সংবাদ পাওয়ার প্রত্যাশা করেন।’ এনপিবি সেই প্রত্যাশা পূরণ করে এগিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বক্তব্যের শেষে এনপিবির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান তিনি।

বিভি/টিটি

মন্তব্য করুন: