টাঙ্গাইলে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠছে ব্রি-ধান- ১০৩
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) উদ্ভাবিত উচ্চ ফলনশীল (উফশী) ধানের নতুন জাত ব্রি-ধান-১০৩ রোপা আমন মৌসুমে টাঙ্গাইলে কৃষকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এ ধানের উচ্চ ফলন, স্বল্প জীবনকাল এবং চিকন চালের কারণে এটি দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ও ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কৃষকদের মাঝে এ নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫, ১৭:১৫