• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে এক নারীর মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১৬:০৪, ৯ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
চট্টগ্রামের সীতাকুণ্ডে এক নারীর মরদেহ উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ডে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) সকালে উপজেলার টেরিয়াইল স্কুলের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

ওই গৃহবধূর পরনে সালোয়ার কামিজ ও হাতে শাখা রয়েছে। গলায় ওড়না জড়ানো ছিলো। বয়স আনুমানিক ৩৫ বছর। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে ওই নারী পরিচয় পাওয়া যায়নি।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে টেরিয়াইল উচ্চ বিদ্যালয়ের পাশে মরদেহ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। তার নাম-পরিচয় শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত